June 30, 2026, 8:25 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

শুভেচ্ছায় সিক্ত ছাত্রনেতা মেহেদী হাসান: ২৮তম জন্মদিন উদযাপন

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসানের ২৮তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মেহেদী হাসান ১৯৯৮ সালের ১৩ মার্চ নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জন্মদিন উপলক্ষে সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রনেতা মেহেদী হাসান বলেন, “যারা ফেসবুক, মেসেঞ্জার, ফোনকল ও বিভিন্ন মাধ্যমে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। সবার কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।”
তিনি সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



ফেসবুক কর্নার