June 30, 2026, 7:46 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

মোরেলগঞ্জে পেট্রোল–ডিজেলের কৃত্রিম সংকট, ভোগান্তিতে চালকরা

আরিফুল ইসলাম মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধ

বাগেরহাটের মোরেলগঞ্জে হঠাৎ করে পেট্রোল ও ডিজেলের সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ডিলার ও খুচরা দোকানে জ্বালানি না পাওয়ায় এলাকাজুড়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক ডিলার ও খুচরা দোকানে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে। ফলে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এতে করে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পেশাজীবী চালকরা প্রতিদিনের আয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম বলেন, “সকালে তেল নিতে এসে অনেকক্ষণ অপেক্ষা করেও তেল পাইনি। এভাবে চলতে থাকলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়বে।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তবে ডিলার ও দোকান মালিকদের দাবি, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, কৃত্রিম সংকটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কেউ জ্বালানি মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের আশা, দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলে সংকট কাটবে এবং স্বাভাবিক হবে যানবাহন চলাচল।



ফেসবুক কর্নার