June 30, 2026, 7:02 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

কুষ্টিয়া সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান, প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা। এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য উদ্ধার করেন।
গত ১২ মার্চ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৪৬ হাজার টাকা।
একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে আশ্রায়ন বিওপির সদস্যরা মুন্সিগঞ্জ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার ৪০০ টাকা।
এছাড়া একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে ১৩ মার্চ সকাল ১১টা ১০ মিনিটে কাজিপুর বিওপির সদস্যরা বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেন। এর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার