June 24, 2026, 5:56 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

অভৈয়নগর প্রতিবেদক

যুক্তরাজ্যের লন্ডনের ফিনসলির ‘দ্য আর্চার একাডেমি’ স্কুলের গভর্নর নির্বাচিত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহসীন আলী।

সম্প্রতি অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে আগামী চার বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হন। বিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম গভর্নর।

লন্ডনের ফিনসলির বাসিন্দা সৈয়দ মহসীন আলী একাধারে একজন অপটিশিয়ান ও সফল উদ্যোক্তা। তিনি ব্যবসা প্রতিষ্ঠান ‘কসমো ফুডস’-এর স্বত্বাধিকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহসীন ফাউন্ডেশন’-এর পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

বিদেশে বাংলাদেশি মেধার এই স্বীকৃতি স্থানীয় কমিউনিটিতে প্রশংসিত হচ্ছে। অভিভাবকদের সরাসরি অংশগ্রহণে নির্বাচিত হয়ে তিনি আগামী চার বছর বিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।



ফেসবুক কর্নার