June 30, 2026, 7:00 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

নৌ কর্মকর্তার গাড়ি খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুরে এক নৌ কর্মকর্তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দেড় বছর বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা শিশুর বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই গাড়ি চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক শিশু নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।



ফেসবুক কর্নার