June 30, 2026, 7:00 pm
শিরোনাম :
দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড

শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ
আল-হুদা মালী গাবুরা, শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বেসরকারি সেবা সংস্থা ব্রতী বাস্তবায়িত দাতব্য কার্যক্রমে ত্রাণ বিতরণের সময় অসহায় মানুষদের সম্মানহানির অভিযোগ উঠেছে। পবিত্র রমজান উপলক্ষে নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় গাবুরার ৫০০টি প্রান্তিক ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় গাবুরার চৌদ্দরশি, চাঁদনীমুখা, ডুমুরিয়া, চকবারা ঘাটসহ বিভিন্ন নদী পথে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় চাঁদনিমুখা এলাকায় বেসরকারি সংস্থা ব্রতী মানুষেরকে নদীর হাঁটু পানিতে দাঁড় করিয়ে খাদ্যসামগ্রী প্রদান করে, যা নিয়ে এলাকাজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, অসহায় মানুষদের নদীতে দাঁড় করিয়ে ত্রাণ দেওয়া এবং সেই দৃশ্যের ছবি ধারণ করা মানবিকতার পরিপন্থী। বিশেষ করে বয়স্ক নারী ও পুরুষদের এভাবে নদীতে নামানো ঠিক হয়নি।
ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলাম জানান, চাঁদনিমুখা এলাকায় ট্রলার প্রবেশ করতে না পারায় বাধ্য হয়ে পানিতে নামিয়ে খাদ্য বিতরণ করতে হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবছর গাবুরায় অসহায় পরিবারকে চিহ্নিত করে খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং এ বছর ৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ত্রাণ বিতরণে সুবিধাভোগীদের সম্মান রক্ষা এবং মানবিকভাবে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।



ফেসবুক কর্নার