March 14, 2026, 6:27 pm
শিরোনাম :
“তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই-অধ্যাপক থানজামা লুসাই কিছু ঠিকাদার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করেছে:পানি সম্পদ মন্ত্রী রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি: কৃষকের চোখে কান্নার জল নদীকৃত্য দিবস পালিত, তিতাস নদীতে নদী সমাবেশ বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা বিসিকে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নদীকৃত্য দিবস পালিত, তিতাস নদীতে নদী সমাবেশ

নওশুদ ভুঁইয়া

১৪ মার্চ ২০২৬, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় “নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” স্লোগানে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালন করা হয়। দিবসটি উপলক্ষে তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় পাখি অবমুক্তের মাধ্যমে নদী সমাবেশ শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক ও আহবায়ক জেলা নদীরক্ষা কমিটি। বিশেষ অতিথি ছিলেন শাহ মো. আবদুর রউফ, পুলিশ সুপার; মো. শরিফুল ইসলাম, পৌর প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ; জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জনাব রঞ্জন কুমার দে, এডিসি (সার্বিক) এবং এবিএম মমিনুল হক, সভাপতি, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম। সভায় সভাপতিত্ব করেন শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ।
বক্তারা নদী সুরক্ষায় দখল ও দূষণ দূর করার জন্য প্রশাসনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন এবং সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, “নদী ও প্রকৃতি সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নদী রক্ষায় কোনো বাধা বরদাশত করা হবে না। প্রশাসন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।”
সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদী রক্ষায় করণীয় বিষয়ক বক্তব্য রাখেন মো. মাহবুব খাঁন, আহবায়ক, তরী বাংলাদেশ সরাইল শাখা; হাজী আবুল কালাম, সভাপতি, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটি; সফিকুল ইসলাম শহীদ, সেক্রেটারি, ভাদুঘর বাজার কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন কমরেড নজরুল ইসলাম, জামিনুর রহমান এবং সদর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খাইরুজ্জামান ইমরান, হৃদয় কামাল, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, শফিউল ইসলাম সুমন, মনির হোসেন ও মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার