June 7, 2026, 8:35 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

কিছু ঠিকাদার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করেছে:পানি সম্পদ মন্ত্রী

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

১৪ মার্চ ২০২৬, শনিবার – লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলার নদী বাঁধ ও ভুলুয়া খাল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
পরিদর্শনের সময় তিনি জানান।, কিছু ঠিকাদার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করেছে
। সরকারের পক্ষ থেকে এসব ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং নদী বাঁধের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, বন্যার হাত থেকে কৃষকের ফসল ও সাধারণ মানুষের ঘরবাড়ি রক্ষার্থে ভুলুয়া নদী ও খাল খননের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।
নদী বাঁধ পরিদর্শনের পরে কমলনগর সরকারি উপকূল কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে “দোয়া ও ইফতার মাহফিলে” প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী।
উপস্থিত বিশেষ অতিথি
জনাব শাহাদাত হোসেন সেলিম, এমপি – লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)
জনাব সাহাব উদ্দিন সাবু – সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপি
জনাব অ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব – যুগ্ম আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা বিএনপি
জনাব ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি – সহ সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি – মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
মন্ত্রী বিশেষভাবে জোর দেন, নদী বাঁধ ও খাল খনন প্রকল্পের কার্যক্রম তদারকি ও সময়মতো সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে সরকার বদ্ধপরিকর।



ফেসবুক কর্নার