June 4, 2026, 11:47 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

শ্রীধরপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাপ্পির ইন্তেকাল

Reporter Name

অভয়নগর যশোর প্রতিনিধি।

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বাপ্পি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত বাপ্পি ছিলেন স্থানীয় রাজনীতির একজন সক্রিয়, নিবেদিত ও গ্রহণযোগ্য নেতা। তিনি শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে উন্নয়ন, সেবামূলক কর্মকাণ্ড এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (গোল্ডেন) এর ছোট ভাই।
বৃহস্পতিবার বাদ মাগরিব শংকরপাশা ফারাজী পাড়ায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং গ্রামবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার