June 30, 2026, 6:05 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল মারিশ্যা–দিঘিনালা সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বিপুল পরিমাণ সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিগারেট ভর্তি বস্তা ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ৬৫ কার্টুনে থাকা ৬৫০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার