June 30, 2026, 5:55 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

নাটোরের নলডাঙ্গায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া।
সম্প্রতি নলডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ। কুরআন ও হাদিসে সততার সঙ্গে কাজ করাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে এবং শ্রমিকের ন্যায্য মজুরি সময়মতো পরিশোধ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকদের সঙ্গে সদাচরণ করা এবং তাদের অধিকার নিশ্চিত করা ইসলামের অন্যতম শিক্ষা বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মোঃ আব্দুর মালেক রব্বানী, পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম, ওয়ার্ড সভাপতি মোঃ জাকারিয়া আলম, মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার