June 30, 2026, 5:56 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নাটোরে চুরি হওয়া শিশু ১২ ঘণ্টা পর উদ্ধার

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের লালপুর উপজেলায় চুরি হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিঝুম নামে এক মাস বয়সী কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুটি নবীনগর গ্রামের মোছা. বিজলী বেগম ও ভ্যানচালক লালু সরদারের কন্যা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রায় ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে সেখানে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার অগোচরে ওই কিশোরী ঘরে থাকা এক মাস বয়সী নবজাতক কন্যা শিশুকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।
এরপর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে এবং রাতভর অভিযান চালায়। রোববার সকালে দুর্বৃত্তরা উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুটিকে ফেলে পালিয়ে যায়। শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশু চুরির ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। শিশুটি উদ্ধার করা গেলেও জড়িতরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



ফেসবুক কর্নার