June 30, 2026, 5:49 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভীন আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কাউখালী থানার ৪ নম্বর কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে এসআই মো. জিন্নাত খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পোয়াপাড়া আদর্শগ্রাম এলাকার বাসিন্দা পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কাউখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার