April 26, 2026, 12:21 pm
শিরোনাম :
নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক দীর্ঘ ভোগান্তির অবসান: মহাসড়কে উন্নীত হলো গোয়াইনঘাট–সালুটিকর সড়ক মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন

বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারদের বেতন বন্ধ, সমস্যা দীর্ঘস্থায়ী

শিহাব উদ্দিন বটিয়াঘাটা খুলনা প্রতিনিধ

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার সংকট আজ আর নেই। বিএনপি সরকারের গঠনের পর নতুন স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তার নিয়োগ অব্যাহত থাকায় বটিয়াঘাটায় বর্তমানে ২০ জন ডাক্তার কর্মরত রয়েছেন। স্বাস্থ্য প্রশাসক ডাঃ ওহিদুজামান জানিয়েছেন, ডাক্তার সংখ্যা যথেষ্ট হলেও হাসপাতালের টেবিল ও বসার ব্যবস্থা দেওয়া এখনো সম্ভব হয়নি।
তবে এরই মধ্যে গুরুতর সমস্যা দেখা দিয়েছে ডাক্তারদের বেতন বন্ধ থাকা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বহু লিখিত আবেদন ও অনুস্মারক সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ডাঃ ওহিদদুজামান জানিয়েছেন, নতুন বাজেট না আসা পর্যন্ত বেতন সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়।
অন্যদিকে, ওষুধের পরিস্থিতিও পুরোপুরি সন্তোষজনক নয়। সাধারণ ওষুধ পর্যাপ্ত থাকলেও আয়ুর্বেদিক ওষুধের সম্পূর্ণ অভাব দেখা দিয়েছে। জটিল রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, কারণ তারা বাইরের বাজার থেকে চড়া দামে ঔষধ কিনতে বাধ্য হচ্ছেন।
উপজেলার মানুষ বিষয়টিকে জরুরি সমস্যা হিসেবে দেখছেন এবং আশা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় অবিলম্বে হস্তক্ষেপ করবে, যাতে ডাক্তাররা দায়িত্বের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন এবং রোগীদের চিকিৎসা প্রাপ্যতা নিশ্চিত হয়।



ফেসবুক কর্নার