June 30, 2026, 5:51 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

মোংলা–ঘষিয়াখালী চ্যানেলে অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগ

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় মোংলা–ঘষিয়াখালী চ্যানেল-এর একটি অংশে অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, নদীর জেগে ওঠা চরে মাটি ফেলে ধীরে ধীরে একটি বাঁধ তৈরি করা হচ্ছে, যা চ্যানেলের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করার সম্ভাবনা তৈরি করেছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি চরের মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে নদীর পানিপ্রবাহ সংকুচিত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমি, জলাশয় ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা দাবি করেন, এমন কর্মকাণ্ডের ফলে কয়েক হাজার একর জমি দখলের চেষ্টা চলছে।
সরকারি বিধি অনুযায়ী নদীর তীরবর্তী এলাকা বা পানিপ্রবাহের স্থানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও এই বাঁধ নির্মাণের অভিযোগে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর পেয়ে রামপাল উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “নদী বা চ্যানেলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তদন্তে অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ বাঁধ অপসারণ এবং মোংলা–ঘষিয়াখালী চ্যানেলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নদীর নাব্যতা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।



ফেসবুক কর্নার