April 26, 2026, 11:00 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

শ্যামনগরে সুন্দরবন নারী দল সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে পানি সংকট ও দুর্যোগ প্রবণ এলাকায় সুন্দরবন নারী দল সুপেয় পানির প্লান্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে এবং ওয়াটার এইডের আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন নারী দলের সভাপতি শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি.এম. মাছুদুর আলম, যিনি ফিতা কেটে পানির প্লান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন) মোঃ ফারুক আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক তসলিম আহম্মেদ টংকার, মনিটরিং অফিসার সাদিয়া সুলতানা, গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য জি.এম. মঞ্জুর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক উপকূলীয় প্রেসক্লাব আল-হুদা মালী, ফাইনান্স অফিসার দেব নারায়ণ মন্ডল ও প্রকল্প ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান সহ রূপান্তরের অন্যান্য কর্মকতাবৃন্দ।
প্রধান অতিথি মোঃ ফারুক আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ততা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সরকারি ও বেসরকারি পানি প্রযুক্তি কার্যকরভাবে সংকট নিরসনে কাজ করতে পারছে না। সুন্দরবন নারী দল লবণাক্ত পানিকে নিরাপদ পানি হিসেবে পরিণত করার কার্যক্রমে এক সফল উদাহরণ স্থাপন করেছে।”
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন বলেন, “উপকূলীয় অঞ্চলের পানি সংকট প্রবণ এলাকার মধ্যে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে এই প্লান্ট স্থাপন করা হয়েছে। এটি বিএয় যোগ্য পানি সরবরাহ করবে।”
প্রধান অতিথি অনুষ্ঠানে আরও বলেন, “উপকূলীয় অঞ্চলে পানি সংকট প্রকট। সুন্দরবন নারী দল সুপেয় পানির প্লান্ট স্থাপন করে এই সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরও পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মানুষের সহজ ও নিরাপদ পানির প্রয়োজন মেটানো সম্ভব। রূপান্তর উপকূলের মানুষের জন্য ইতিবাচক ও স্থায়ী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবে—এটাই প্রত্যাশা।”
এই উদ্যোগের মাধ্যমে গাবুরা ইউনিয়নের দূর্যোগ প্রবণ এলাকায় নিরাপদ, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনের মান উন্নয়নে সহায়ক হবে।



ফেসবুক কর্নার