June 30, 2026, 4:55 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

মাগুরার ঐতিহাসিক ভাতের ভিটা সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

মাগুরা সদররের টিলা গ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক ভাতের ভিটা সংরক্ষণের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাচীন এই জনপদে খনন কাজ শেষ করে বর্তমানে ধ্বংসাবশেষ সংস্কার ও সংরক্ষণে শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাটের ভিটা এলাকায় খনন পরবর্তী সংরক্ষণের কাজ চলছে। প্রাচীন আমলের ইট, টালি ও চুন-সুরকির তৈরি স্থাপনার ধ্বংসাবশেষের চারপাশে নতুন সুরক্ষার বেষ্টনী তৈরি করা হয়েছে।
স্থানীয় একজন শ্রমিক নেপাল চন্দ্র জানিয়েছেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে তারা দুই মাস ধরে এখানে কাজ করছেন। প্রথমে অধিদপ্তর এলাকা পরিদর্শন করে বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করেছে। এরপর ধ্বংসাবশেষের চারপাশে খনন কাজ শেষ করে সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, এখানে প্রাচীন জমিদার আমলের ইটের তৈরি কুঠি বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে। উপরের অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে, তবে নিচের অংশে কিছু ইটের চিহ্ন এখনও দেখা যায়। এই অংশের সংরক্ষণে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।
সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন হলে প্রাচীন ভাটের ভিটা ভবিষ্যত প্রজন্মের জন্য ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে সংরক্ষিত থাকবে।



ফেসবুক কর্নার