June 30, 2026, 4:42 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

সাংবাদিকদের সম্মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল

অভয়নগর প্রতিবেদক

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাটোরের নলডাঙ্গা শাখা।
রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী দিনের সাংবাদিকদের লেখনী শক্তির মাধ্যমে নতুন বাংলাদেশের সাম্য ও ন্যায়ের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন, তবে দেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে।



ফেসবুক কর্নার