March 16, 2026, 11:02 am
শিরোনাম :
তেঁতুলিয়ায় চেয়ারম্যানকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক পদে এসএম ওবায়দুল হক নাসির নিয়োগ বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অতঃপর যা জানা গেল ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট নবীনগরের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার: মৃত্যু ঘিরে রহস্য ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

তেঁতুলিয়ায় চেয়ারম্যানকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা শাহীন খসরুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি, প্রশাসনিক কাজে হয়রানি এবং দাপ্তরিক কাজে বাধা প্রদানের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ সভায় শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইউএনও’র বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে ইউএনও অর্থ ছাড়া স্বাক্ষর করতে রাজি হন না। এছাড়া তাকে প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে এবং মৌখিকভাবে অফিস না করার জন্য চাপ দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি টিসিবি কার্ড বিতরণ ও প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যানের নাম ব্যবহার না করতে ইউএনও মৌখিক নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, “আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানির শিকার হচ্ছি, যা সরাসরি জনস্বার্থবিরোধী।”
প্রতিবাদ সভায় উপস্থিত স্থানীয় এক বাসিন্দা বলেন, সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে গ্রামীণ উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা শাহীন খসরু সব অভিযোগ অস্বীকার করে বলেন, চেয়ারম্যানের আনা অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখানে ব্যক্তিগত আক্রোশ বা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই।”
ইউএনও ও জনপ্রতিনিধির মধ্যে এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান আশা করছেন, যাতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়।



ফেসবুক কর্নার