June 30, 2026, 5:17 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

রৌমারীতে ভিজিএফের চাল বিতর

অভয়নগর প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির চাল বিতরণ শুরু হয়েছে। এতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে দেখা দিয়েছে ঈদের আনন্দের হাসি।
২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রৌমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং পরবর্তী সময়ে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চাল সংগ্রহ করেন উপকারভোগীরা। প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
চাল নিতে আসা খাদিজা বেওয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া চাল পাওয়ায় ঈদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
বিতরণ কার্যক্রম তদারকি করেন রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ সময় স্থানীয় প্রশাসন ও খাদ্য গুদামের (এলএসডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে চাল বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সরকারের লক্ষ্য হলো কোনো মানুষ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বন্যা ও নদীভাঙনপ্রবণ এই জনপদে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সময়মতো এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।



ফেসবুক কর্নার