June 30, 2026, 3:38 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

এনসিপির গণভোটের দাবি অবান্তর, জবাব দেওয়া হবে সংসদে: আইনমন্ত্রী

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

এনসিপি নেতাদের গণভোট সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এনসিপি নেতারা গণভোট নিয়ে না বুঝেই বক্তব্য দিচ্ছেন এবং এ বিষয়ে তাদের বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি বুঝে বলছেন না। বিষয়টি তারা অর্ধেক বুঝেছেন। এ বিষয়ে তাদের বক্তব্যের জবাব আমরা জাতীয় সংসদে দেব।”
তিনি আরও বলেন, সরকার ও দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আদর্শে অটল রয়েছে। বিএনপি ‘জুলাই সনদকে’ শ্রদ্ধা করে এবং সেই আদর্শের আলোকে সামনে এগোতে চায়। তিনি বলেন, “আমরা আবেগ ও আইনের সমন্বয় করেই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে চাই।”
এদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী জানান, এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অংশ। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়ার বিএনপির একমাত্র নির্বাচিত সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা জানান, খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং আশপাশের কয়েক হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিনের দাবিপূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত খনন কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সারাদেশে নদী, খাল ও বিল পুনঃখননের যে মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে, খোকসার এই প্রকল্পটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।



ফেসবুক কর্নার