June 30, 2026, 3:33 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আব্দুর রহমান সানী ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা–১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তার সংসদীয় আসনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সংসদীয় এলাকার জনগণের দৈনন্দিন প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকির সুবিধার্থে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান আব্দুর রহমান সানী দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাকে ঢাকা–১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়াবাসী এ নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আব্দুর রহমান সানীর মাধ্যমে ঢাকা–১৭ আসনের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।



ফেসবুক কর্নার