June 30, 2026, 3:32 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী-নালা খনন কর্মসূচির উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাহ্মণবাড়িয়া: কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিজয়নগর উপজেলার পত্তন ও চর ইসলামপুর ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, দেশের নদী-নালা ও খালগুলো খনন ও পুনঃখনন করা সময়ের দাবি। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জনগণের জীবিকা উন্নত হবে। তিনি বলেন, সরকার এ কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে এবং স্থানীয় জনগণকেও এতে সম্পৃক্ত করা হবে।
অনুষ্ঠানে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।



ফেসবুক কর্নার