June 30, 2026, 3:34 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নাটোরে অন্যায়-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা হুইপ দুলুর

মনজুরুল ইসলাম নাটোর

নাটোরে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, “সন্ত্রাসী যে দলেরই হোক, এমনকি নিজের পরিবারের সদস্য হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।”
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, “আগামী পাঁচ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাস্তানিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যত বড় শক্তিশালী সন্ত্রাসীই হোক, তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।”
তিনি নাটোরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে প্রশাসন ও সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
এছাড়া জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রথম জেলা সফর।



ফেসবুক কর্নার