June 30, 2026, 4:12 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভূরুঙ্গামারী ও কচাকাটাতেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এবং লিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ চাঁদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, কুড়িগ্রাম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহাবুদ্দিন, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটার অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় লিফাত ফাউন্ডেশনের প্রতি তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম ও সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ চাঁদ বলেন, লিফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালানো হবে। প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার