June 7, 2026, 6:58 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

মৌলভীবাজারে ভাইয়ের হাতে ভাই হত্যা, ঘাতক গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজার সদর উপজেলার ফাটাবিল এলাকায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই হানিফ মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর কোতোয়ালী থানার সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ১১ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ফাটাবিল এলাকার একটি সরকারি সড়কের ব্রিজের ওপর তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে তামিম মিয়া (১৮)কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
নিহত তামিম মিয়া ও অভিযুক্ত হানিফ মিয়া উভয়ই শাহেদ আলীর ছেলে। জানা গেছে, হানিফ মিয়ার ছেলে সাইদুল (১০)কে শাসন করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া ধারালো ছুরি দিয়ে তামিমের গলার নিচে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হত্যায় ব্যবহৃত ছুরি ব্রিজের নিচে ফেলে দিয়ে হানিফ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বোন সাথী আক্তার (২৩) বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২/৬৩, তারিখ-১১/০৩/২০২৬, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০)।
পরে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া ঘটনার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ঘটনাস্থলের ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করেছে পুলিশ।



ফেসবুক কর্নার