April 26, 2026, 10:37 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

ভেড়ামারায় মাদ্রাসাছাত্রী নির্যাতনের অভিযোগ, সুপার আটক; শিশুটি আইসিইউতে

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বাসিন্দা শিশুটি গত আট মাস ধরে ভেড়ামারার একটি মহিলা মাদ্রাসায় আবাসিক ছাত্রী হিসেবে অধ্যয়ন করছিল। গত রোববার মাদ্রাসা ছুটি হলে তার মা মেয়েকে নিতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিশুটির জ্বর হয়েছে। তবে বাড়িতে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি গুরুতর আকার ধারণ করে। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় পূর্বে ৪০-৪৫ জন ছাত্রী থাকলেও বর্তমানে তা কমে গেছে। তিনি তার সন্তানের ওপর ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করেন। শিশুটির বাবা বলেন, ধর্মীয় শিক্ষার জন্য মেয়েকে মাদ্রাসায় পাঠানো হয়েছিল, কিন্তু এমন ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই সোমবার অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দ্রুত তদন্ত শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার