June 30, 2026, 3:34 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নবীনগরে পুকুরপাড়ে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে একটি পুকুরপাড়ের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক নুরুল ইসলাম, তিনি বড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পাশে নির্জন পুকুরপাড়ে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উৎকণ্ঠা বিরাজ করছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



ফেসবুক কর্নার