June 30, 2026, 3:38 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

নবীনগরে ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মোহাম্মদ সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

 

 ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাল বাজার রোড এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএসের চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ৩০ কেজি চালের পরিবর্তে ক্রেতাদের ২ থেকে ৩ কেজি কম দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্ধারিত ৪৫০ টাকার পরিবর্তে অতিরিক্ত ২০ টাকা নিয়ে ৪৭০ টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে সংশ্লিষ্টরা তা ম্যানেজ করার চেষ্টা করেন বলেও জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী ক্রেতা জানান, একজন নারী এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিলার আলাউদ্দিন রাসেল স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না।
এ বিষয়ে খাদ্য কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন বলেন, অসহায় ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের চালে কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার