June 30, 2026, 3:41 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

চট্টগ্রামে ঈদযাত্রা নির্বিঘ্নে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

অভয়নগর প্রতিবেদক

 ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রামের পটিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।
এসময় হানিফ ও ঈগলসহ তিনটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, জনস্বার্থে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার