April 26, 2026, 7:34 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার সরকারি বাজেট জনগণের কল্যাণে ব্যবহার হবে-মুহাদ্দিস আব্দুল খালেক

ওমর ফারুক মুকুল

সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছে। অনুষ্ঠান মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ বিকেলে কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফারের সভাপতিত্বে এবং কুলিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে উভয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম কুলিয়া ইউনিয়নের কিছু উন্নয়ন ও কাজের দাবিদাওয়া প্রধান অতিথির কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আব্দুল কাদের, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, মাসুম খান চৌধুরী, টিম সদস্য মাওলানা ইয়াকুব আলী, প্রফেসর সিদ্দিকুর রহমান এবং দেবহাটা আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, “মাত্র দুদিন হলো সংসদের অধিবেশন শুরু হয়েছে। এর মধ্যে কিছু ভুয়া ও বিভ্রান্তিমূলক সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। আমি জানাতে চাই—জামায়াত এমপিরা কখনও ম্যানেজ হয় না। সাতক্ষীরার জন্য বরাদ্ধকৃত সরকারি বাজেট আমরা জনগণের কল্যাণে যথাযথভাবে ব্যবহার করব। বর্তমানে তেলের সংকট ইরানের পরিস্থিতির কারণে হয়েছে, তবে আমরা সকলের জন্য সমাধান করতে কাজ করছি।”



ফেসবুক কর্নার