June 30, 2026, 2:07 pm
শিরোনাম :
কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা

বাসাইলে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রি: জরিমানা

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী এলাকায় ‘বুলবুল স্টোর’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাজারে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম। এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাসাইল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার