March 17, 2026, 4:52 pm

নন্দীগ্রামে অসহায়দের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা বিতরণ

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে.এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, উপজেলা মহিলা দল সভানেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বয়স্কদের মাঝে ২৫টি হাজি রুমাল, নারীদের জন্য ৫০টি থ্রি-পিস ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জন উপকারভোগীর মধ্যে মোট ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।



ফেসবুক কর্নার