June 7, 2026, 10:52 pm
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

সীমান্তে কড়াকড়ি জোরদার, কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মাদক জব্দ

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর ও কাজীপুর সীমান্তে নজরদারি জোরদার করে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের মোট সিজার মূল্য ৭ লাখ ১১ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি জানায়, সোমবার বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জয়পুর বিওপি’র একটি টহল দল সীমান্তঘেঁষা জামালপুর মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
একই দিনে সকাল পৌনে ৮টার দিকে কাজীপুর বিওপি’র টহল দল কাজীপুর বর্ডারপাড়া মাঠে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২১ হাজার ২৪০ পিস ভারতীয় চকলেট বোমা জব্দ করে। ধারণা করা হচ্ছে, এসব পণ্য চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করানো হচ্ছিল।
উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে বলে জানা গেছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার