
স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (যশোর–২) ঝিকরগাছা–চৌগাছা আসনের ধানের শীষ প্রতীক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল মুন্নি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।
ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর আমিরুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক রফি উদ্দিন ও রিকাব উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা, সহ–সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফীজুর ও মোস্তাফিজুর রহমান বাবু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজিস ইসলাম রিয়েল, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি शाहাজান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ মোড়ল, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, স্বেচ্ছাসেবক দলের তারেক মাহমুদ শরীফ, শহীদ মশিউর রহমান সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবউদ্দিনসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি বেনিয়ালি বাজারে পৌঁছালে সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নাভারণ পুরাতন বাজারে নিয়ে আসেন।