June 30, 2026, 3:01 pm
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক বাবা-ছেলে, পতাকা বৈঠকে দেশে ফেরত

অভয়নগর প্রতিবেদক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক হওয়া বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় বিএসএফ সদস্যরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুজন হলেন নড়াইলের কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের জামিরুল (৪০) ও তার ছেলে নাঈম (৩)।
বিজিবি সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে জামিরুল তার ছেলেকে নিয়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ১৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।
পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার তাদের বাংলাদেশে ফেরত আনা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম জানান, ফেরত আসা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বাবাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার