June 30, 2026, 2:09 pm
শিরোনাম :
কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: নলডাঙ্গায় এস এম সান্টু

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পৌর বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি এস এম সান্টু বলেছেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষি ও পরিবহন খাত সচল রাখতে তেল সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তেল এজেন্ট ও ফিলিং স্টেশন মালিকদের উদ্দেশে বলেন, কৃষক ও পরিবহন মালিকদের কাছে সঠিকভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে।
এস এম সান্টু অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল মজুদ করছে, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দেশের কৃষি ও অর্থনীতির জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। তাই কেউ যেন ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি না করে।
সবশেষে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কৃষক বাঁচান, দেশ বাঁচান—এটাই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত।”



ফেসবুক কর্নার