June 30, 2026, 2:11 pm
শিরোনাম :
কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের ৬৭ নম্বর বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। এ সময় স্থানীয় একদল কিশোর গ্যাং সদস্য তাদের কাজে বাধা দেয়।
অভিযোগে বলা হয়, আকাশ হোসেন (২৩) নামে এক যুবকসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু ইসলাম জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার পর তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার