April 26, 2026, 5:58 am
শিরোনাম :
হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

ভোলায় চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে রেশন কার্ডের চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী মিজানুর রহমান, যিনি একটি বেসরকারি টেলিভিশনের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি ওই এলাকায় চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির তথ্য এবং ভিডিওচিত্র সংগ্রহ করতে গেলে একদল ব্যক্তি তার কাজে বাধা দেয়। অভিযোগ রয়েছে, টবগী ইউনিয়ন ছাত্রদলের এক নেতার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল তার ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সাংবাদিক মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে তার ছোট ভাই ঘটনাস্থলে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়। হামলার সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়া হলেও পরে তা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, টবগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রেশন কার্ডের চাল বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত মূল্যে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে কম পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে এবং বস্তার মান নিয়েও অসন্তোষ রয়েছে।
এর আগে একই অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল বলে জানা গেছে। তবে অভিযুক্ত ডিলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় সাধারণ মানুষ ও সাংবাদিক সমাজ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার