June 24, 2026, 7:21 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

মোঃ ইসমাইল হোসেন

পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সে হিসাবে ৩০ রোজা পালিত হবে।

এর ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে আগামী শনিবার। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। এই ধারা আগামী সপ্তাহেও থাকবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরো জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই বলয়ের কারণে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া একই থাকতে পারে।



ফেসবুক কর্নার