June 24, 2026, 2:55 pm
শিরোনাম :
জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি, সিড ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার

মাসুদ মাহতাব

রাজধানীর মুগদায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করেছে সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট (সিড) ফাউন্ডেশন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বীর শ্রেষ্ঠ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার কমিউনিটি বেইজড লার্নিং সেন্টার ‘আমাদের স্কুল’-এর শিশুরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিশুরা একসঙ্গে ইফতারে অংশ নেয়। ইফতারের পর তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মেহেদী উৎসবের আয়োজন শিশুদের মাঝে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)-এর চেয়ারম্যান যুবরাজ খান, এসএনডিসি-এর শিক্ষক ফাতিমা আক্তার লিমা ও স্টেডিয়ামের কর্মকর্তা ইব্রাহীম হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সিড ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে মুগদার বস্তি এলাকায় ‘আমাদের স্কুল’-এর মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করছে সংস্থাটি।



ফেসবুক কর্নার