June 7, 2026, 3:43 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এলাকায় ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৪ ও ২০১৫-এর উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং সকল প্রাক্তন শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।



ফেসবুক কর্নার