June 4, 2026, 11:52 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

কয়রায় জমি নিয়ে বিরোধে  প্রতিপক্ষের হামলায় আহত ৩

Reporter Name

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মদিনাবাদ গ্রামের তহমেনা খাতুন(৩০), আক্তারুল ইসলাম(৩০) ও ,মিরানা সুলতানা(৩৫)
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন উওর মদিনাবাদ গ্রামে মৃত শামসুর রহমান গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতরা জানান, দীর্ঘদিন যাবত মৃত্যু শামসুর রহমান গাজীর দুই ছেলের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিক বার বিষয়টি মিমাংসা করা চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মৃত শামসুর রহমান গাজীর ছোট ছেলে মোস্তফা গাজী ও জামাতা আবুল ফারাক গাজী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া লোকজন নিয়ে বড় ভাই মোশাররফ গাজীর বাড়ির সীমানা প্রাচীর ও ঘরবাড়ি ভাঙচুর করে। এতে মোশাররফ ও তার স্ত্রী মিরানা সুলতানা বাধা প্রদান করলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ৩ জন গুরুতর জখম ও আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কয়রা থানার (তদন্ত)ওসি মোঃ শাহ আলম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে ৩ জনকে আটক করেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছে। তারই রেশ ধরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে কয়রা থানায় মামলার প্রস্তুুতি চলছিল বলে জানা যায়।



ফেসবুক কর্নার