April 24, 2026, 10:05 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ঘটনায় উদ্বেগ প্রকাশ

Reporter Name

এম,এস সুমন, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, “রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুল ইসলামের সমর্থকরা হঠাৎ আমাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারপাশ থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়েও তারা মহড়া চালায়।”
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, “একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের জন্য বড় হুমকি। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আমিনুল ইসলামের সব ধরনের সংবাদ বর্জন করা হবে।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।



ফেসবুক কর্নার