June 4, 2026, 2:16 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, জানালেন ঈদ শুভেচ্ছা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন এই ফোনালাপে তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

ফোনালাপটি অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ মার্চ) শাহবাজ শরীফের এক্স হ‍্যান্ডেলে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ক্ষেত্রে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।

দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঘটনাবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী রহমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার উষ্ণ প্রত্যুত্তর দেন এবং পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



ফেসবুক কর্নার