June 24, 2026, 1:15 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

জাতীয় ঈদগাহের মোনাজাতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে বিশ্বজুড়ে মুসলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ এবং নিপীড়িত মুসলমানদের রক্ষায় সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ ও খুতবা শেষে পরিচালিত দীর্ঘ মোনাজাতে তিনি বিশ্বশান্তি কামনা করেন। বিশেষ করে বর্তমানে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ সাহায্য প্রার্থনা করেন।

মোনাজাতে খতিব বলেন, বিশ্বের অনেক দেশে মুসলিমরা আজ চরম সংকটে; তাদের রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণ ও একে অপরের পাশে দাঁড়াতে হবে।

এবারের ঈদ জামাত রাজধানীর ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘ ৩৬ বছর পর এই প্রথম জাতীয় ঈদগাহে একইসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিকে কেন্দ্র করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। নামাজ শেষে তারা সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও আজ সকাল থেকে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭টা, ৮টা এবং ৯টায় যথাক্রমে তিনটি জামাত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী জামাতগুলো সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাত শেষে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা চোখের জলে নিজেদের গুনাহ মাফ এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করেন। রমজানের শিক্ষা যেন বছরজুড়ে আমল করা যায়, সেই তৌফিকও চাওয়া হয় আল্লাহর কাছে।

নামাজ ও মোনাজাত শেষে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ সারাদেশের ঈদগাহগুলোতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। শহর থেকে গ্রাম— সর্বত্রই এখন বইছে অনাবিল আনন্দের জোয়ার, যেখানে প্রধান প্রার্থনা ছিল শান্তি ও নিরাপদ এক বিশ্ব।



ফেসবুক কর্নার