June 4, 2026, 11:43 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে হাজির হন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সাপে কাটা রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই, ধানের ক্ষেতে কাজ করার সময় আমার চাচাতো ভাই হেলালকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে সাপসহ পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



ফেসবুক কর্নার