June 4, 2026, 2:18 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা

অতনু বিশ্বাস

দেশে জ্বালানি তেলের ঘাটতি এবং পাম্পগুলোর নিরাপত্তাহীনতার কারণে সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক জরুরি সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে বিভিন্ন ডিপোতে তেলের ঘাটতি দেখা দিয়েছে এবং ইতোমধ্যে অনেক পাম্পে ‘নো স্টক’ বোর্ড ঝুলতে শুরু করেছে। বিশেষ করে ডিজেল ও অকটেনের সংকটে পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।
পাম্প মালিকরা জানান, জ্বালানি সংকটের পাশাপাশি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তেল না পেয়ে অনেক ক্ষেত্রে গ্রাহক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিছু জায়গায় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কর্মচারীরা কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করছেন।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে লোকসান ও ঝুঁকি নিয়ে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা হলে যেকোনো সময় সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা।
এদিকে সম্ভাব্য পাম্প বন্ধের খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে পণ্যবাহী যানবাহন ও গণপরিবহন চলাচল ব্যাহত হবে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে।



ফেসবুক কর্নার