June 24, 2026, 11:56 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

শহিদুল ইসলাম

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন উপসচিব ও সিনিয়র কর্মকর্তাকে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।
নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত (খুলনা), অর্থ বিভাগের উপসচিব মার্জিয়া আক্তার (মানিকগঞ্জ), সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান (চাঁদপুর), মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজ (হবিগঞ্জ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া (নরসিংদী), সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় (মেহেরপুর), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুন্না রহমানুল হক প্রধান (লালমনিরহাট) এবং মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে। নতুন জেলা প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নাগরিক সেবা প্রদানে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার