June 24, 2026, 11:57 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

সংসদে নামাজে গিয়ে জুতা হারালেন এমপি

মেহেদী হাসান আকন স্টাফ রিপোর্টার

 

 

 

 

ঢাকা, ৩১ মার্চ: জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর এক ব্যতিক্রমধর্মী ঘটনার কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

 

সোমবার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

 

পোস্টে তিনি লিখেছেন, সংসদ ভবনে নামাজ আদায় শেষে বাইরে এসে দেখেন তার জুতা নেই; সেখানে অন্য একটি জুতা রাখা রয়েছে।

 

এ বিষয়ে তিনি ধারণা করেন, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতাটি রেখে গেছেন।

 

ঘটনাটিকে তিনি মজার অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে পোস্টে লেখেন, “জীবনের এমন ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তও থাকে।” পাশাপাশি যিনি ভুল করে তার জুতা নিয়ে গেছেন, তার মঙ্গল কামনায় দোয়াও করেন তিনি।

 

পোস্টে আরও উল্লেখ করা হয়, যার জুতা সেখানে রয়েছে সেটি আগের জায়গাতেই রাখা হয়েছে। কেউ যদি ভুলক্রমে তার জুতা নিয়ে থাকেন, তা ফেরত দিলে তিনি খুশি হবেন বলেও জানান এই সংসদ সদস্য।

তবে এ বিষয়ে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে



ফেসবুক কর্নার